আরও আছেন হাবিলদার রবিউল সেপাই মিনহাজুল আহসান হাবিব গোলাম মোস্তফা
সবার ছবি প্রদর্শিত হয় পর্দায়
সেপাই জুয়েল মিয়াকে পর্দায় দেখিয়ে বলা হয় তিনি মহাপরিচালকের বাসায় লুটপাটে অংশ নিয়েছিলেন
লুট করা স্বর্ণালংকারসহ র‌্যাব কামরাঙ্গীর চর থেকে তাঁকে গ্রেপ্তার করে
ওই ঘটনা নিয়ে টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনও দেখানো হয়
কিন্তু জুয়েলের দাবি এ ছবি তাঁর নয়
মামলার বাদী সাক্ষ্য দেওয়ার সময় পিলখানার ভেতরে গুলিবর্ষণ মিছিল ম্যানহোল থেকে কর্মকর্তাদের মৃতদেহ উদ্ধারের বিভিন্ন ভিডিওচিত্র দেখান
সাক্ষী মতিউর রহমান আদালতকে বলেন এ মামলার ৬৬৭ জন আসামির মধ্যে ৩৯৪ জনের মুঠোফোনের কথোপকথনের তালিকা কল লিস্ট পরীক্ষা করে দেখা যায় বিদ্রোহের সময় তাঁরা পিলখানার ভেতরে থেকে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করেছেন
তিনি নিজের বাসার ছবি দেখিয়ে আদালতে বলেন আমি বাসার বারান্দায় দাঁড়িয়ে ৩৩ জন বিদ্রোহীকে চিনতে পেরেছি
আদালত সাক্ষীর জবানবন্দির পর বেলা দেড়টার দিকে আজ মামলার বাদী ও ১ নম্বর সাক্ষীর জেরা করার সময় নির্ধারণ করে আদালত মুলতবি করেন
আজ মতিউরকে জেরা করবেন আসামিরা
বিশেষ আদালত-৫-এ সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো রফিকুল ইসলাম
তাঁকে সহায়তা করেন লে কর্নেল এ কে এম গোলাম রব্বানি ও মেজর সাইদ হাসান তাপস
আসামিদের পক্ষে ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড হিসেবে ছিলেন বিডিআরের মেজর পদমর্যাদার দুজন কর্মকর্তা এবং ১৯ জন বেসামরিক আইনজীবী
অভিযোগ গঠনের পর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যেসব ছবি প্রদর্শিত হচ্ছে তা সুপার ইমপোজ করা নয়
এসব ছবি তিনজন সাক্ষী দ্বারা প্রমাণিত হওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হয়েছে
তিনি বলেন বিডিআরের প্রচলিত আইনে এসব প্রমাণ আদালত বিচারকাজে ব্যবহার করতে পারবেন
উল্লেখ্য বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের বিচারের জন্য ছয়টি আদালত আছে
এসব আদালতে এ পর্যন্ত ২২টি মামলায় চার হাজার ৬৫৮ জনকে অভিযুক্ত করা হয়েছে
এর মধ্যে পিলখানায় ১১টি মামলায় চার হাজার ১০১ জন অভিযুক্ত হয়েছেন
ঢাকার বাইরের ১১টি মামলায় অভিযুক্ত হয়েছেন ৫৫৭ জন
ঢাকার বাইরের ছয়টি মামলার রায় হয়েছে
এতে ২১৫ জনের বিভিন্ন মেয়াদের সাজা ও ১০ জন খালাস পেয়েছেন
ক্রেতাদের কাছে ১৯ কংগ্রেসম্যানের চিঠি দুটি প্রতিষ্ঠান থেকে পোশাক না কেনার পরামর্শ
পোশাকশ্রমিকদের ধরপাকড়ে উদ্বেগ
মার্কিন কংগ্রেসের ১৯ জন সদস্য বাংলাদেশে পোশাক খাতে শ্রমিক অধিকারের আন্দোলনকে সরকারিভাবে দমন-পীড়নে উদ্বেগ প্রকাশ করেছেন
তাঁরা দেশের শীর্ষস্থানীয় দুটি রপ্তানিকারক গ্রুপের শ্রমিক অধিকারবিরুদ্ধ কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক ক্রেতাদেরকে এদের কাছ কোনো ধরনের পণ্য না কেনারও পরামর্শ দিয়েছেন
কংগ্রেস সদস্যরা বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি সংস্থা এনজিও বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির বিসিডব্লিউএস নেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তারকে মুক্তি দিতে এবং তাঁদের প্রতিষ্ঠানের নিবন্ধন ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগের পরামর্শ দিয়েছেন
তাঁরা এ দেশে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমঝোতার ভিত্তিতে সমাধা করতে সরকার ও পোশাকশিল্পগুলোকে জোর চাপের মুখে রাখারও পরামর্শ দেন
এদিকে যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতাসামগ্রীর আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সমিতি আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন এএএফএ ১ সেপ্টেম্বর আরেক চিঠিতে প্রায় একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের কাছে এএএফএ চিঠি পাঠায় ১ সেপ্টেম্বর আর মার্কিন কংগ্রেসের সদস্যরা চিঠি পাঠান ৩০ আগস্ট
ধারণা করা যায় কংগ্রেসম্যানদের চিঠি পাওয়ার পরই আমেরিকার বড় বড় সব ক্রেতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এই চিঠি পাঠানো হয়
এএএফএর সভাপতি ও প্রধান নির্বাহী কেভিন এম ব্রুকে চিঠিতে আশা প্রকাশ করে বলেছেন তাঁরা সেসব প্রতিষ্ঠানের কাছ থেকেই পণ্য কিনতে চান যেসব প্রতিষ্ঠানে শ্রমিকের মানবিক পরিবেশ আইনগত শাসন ও অধিকার নিশ্চিত করে পণ্য তৈরি হয়
অ্যাসোসিয়েশন বাংলাদেশে পোশাকশ্রমিকের মজুরি বৃদ্ধি শ্রমিক সংগঠন করার সুযোগ ও শ্রম অধিকার প্রতিষ্ঠার প্রতিবাদকে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য সরকারকে অনুরোধ করেছে
এএএফএ বলেছে যেভাবে বিসিডব্লিউএসের নিবন্ধন বাতিল করা হয়েছে সম্পদ জব্দ করা হয়েছে তা স্বচ্ছতা বজায় রেখে হয়নি
এই এনজিওর কর্মকর্তাদের গ্রেপ্তার ও অন্যদের হয়রানির বিষয়টিও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে হয়নি
সংগঠনটি পরিপূর্ণ তদন্ত করে জনগণের কাছে তা জানানোর এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ করেছে
যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী প্রতিষ্ঠান এএএফএ
এর সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে আমেরিকায় আমদানি করা পণ্যের প্রায় ৭৩ শতাংশ কিনে থাকে
উল্লেখ্য বছরে এক হাজার ২৫০ কোটি ডলারের পোশাক রপ্তানির প্রায় ৩০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে
কংগ্রেস সদস্যরা চিঠি দেন বিশ্বখ্যাত ওয়াল-মার্ট জেসিপেনি এইচ অ্যান্ড এম সিয়ার্স/কে মার্ট ভিএফ করপোরেশন ও সিনতাস করপোরেশনের প্রধান নির্বাহীদের কাছে
উল্লেখ্য বিশ্বব্যাপী বাংলাদেশের পোশাক রপ্তানির সিংহভাগই এসব ক্রেতা প্রতিষ্ঠান কিনে থাকে
কংগ্রেস সদস্যদের চিঠির বিষয়ে প্রতিক্রিয়া জানতে ঢাকায় মার্কিন দূতাবাসে যোগাযোগ করা হলে একজন মুখপাত্র ই-মেইলে জানান সাম্প্রতিক সময়ে শ্রমিক গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করছে
যুক্তরাষ্ট্র মনে করে ন্যায্য মজুরি নির্ধারিত হলে তা স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা তৈরি করে যার সুবিধা ভোগ করে দেশের সব নাগরিক
একই সঙ্গে শ্রমিকদের অবস্থার উন্নয়নে আইনগত সব পদক্ষেপ যুক্তরাষ্ট্র সরকার সমর্থন করে
কংগ্রেস সদস্যরা তাঁদের চিঠিতে এসব ক্রেতাকে নাসা গ্রুপ ও এনভয় গ্রুপের কাছে ইতিমধ্যে দেওয়া রপ্তানির কাজ স্থগিত করা এবং ভবিষ্যতেও এদের কাছ থেকে আর কোনো পণ্য না কিনতে পরামর্শ দিয়েছেন
এ প্রসঙ্গে কংগ্রেস সদস্যরা বলেছেন গত ১৩ আগস্ট বিসিডব্লিউএসের নেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তারকে গ্রেপ্তারের পর তাঁদের আটকাদেশ দেওয়া হয়েছে
পোশাকশিল্পের প্রতিষ্ঠান দুটি—নাসা গ্রুপ ও এনভয় গ্রুপের মিথ্যা ফৌজদারি অভিযোগের কারণে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়
কংগ্রেস সদস্যরা বলেছেন এই নেতাদের পরিবারের সদস্য এবং এনজিওর কর্মকর্তা-কর্মচারীদেরও হয়রানি করা হচ্ছে
তবে এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে তাঁদের প্রতিষ্ঠান কোনো অভিযোগ করেনি বলে দাবি করেছেন
আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন আমি কংগ্রেস সদস্যদের চিঠির বিষয়ে বার্তা পেয়েছি
জবাবে তাঁদের জানিয়েছি এনভয় গ্রুপ থেকে কোনো অভিযোগ থানায় করা হয়নি
তিনি আরও বলেন এখন বিজিএমইএর সভাপতি হওয়ার কারণে তাঁর নিজস্ব প্রতিষ্ঠানকে সমিতির কোনো কার্যক্রমের সঙ্গে একীভূত করে দেখা ঠিক হবে না
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন
তিনি টেলিফোনে এ প্রতিবেদককে বলেন আমরা বাবুল আক্তারসহ আরও একজনের বিরুদ্ধে প্রথম সাভার-আশুলিয়া থানায় অভিযোগ করেছিলাম ঠিকই কিন্তু পরে যখন আমরা জানতে পারি বাবুল আক্তার বিসিডব্লিউএসের সদস্য তখন এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে প্রত্যাহার করেছি
তিনি বলেন যেহেতু বিসিডব্লিউএস শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে তাই এদের কারোর বিরুদ্ধে তাঁরা অভিযোগ করতে চান না
মার্কিন কংগ্রেসের এই ১৯ সদস্যের মধ্যে রয়েছেন ফিল হেয়ার জ্যানিস শ্যাকোভস্কি জর্জ মিলার মাইকেল এইচ মিশড জেমস পি ম্যাকগভার্ন জন কনিয়ার্স জুনিয়র পল ডি টঙ্কো অ্যালসি এল হেস্টিংস এলাইজা ই কামিংস লিন্ডা টি সানচেজ বেটি সাটন স্টিফেন এফ লিঞ্চ ড্যানি কে ডেভিস শেলি পিংগ্রি গোয়েন মুর বব ফিলনার জেসি এল জ্যাকসন রাউল গ্রিজালিয়া জুনিয়র ও ক্যারোলিন নি ম্যালোনি
বিশ্বস্ত সূত্রে পাওয়া চিঠিতে দেখা যায় কংগ্রেস সদস্যরা বলেছেন ২০১০ সালের জুন মাস থেকে বাংলাদেশের পোশাক খাতের শ্রমিকেরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন
৩০ জুলাই নতুন মজুরিকাঠামো ঘোষণার পর এই অসন্তোষ ছড়িয়ে পড়ে
বাংলাদেশ সরকার এ পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলার চেষ্টা চালায়
শ্রমিকনেতাদের উসকানিদাতা এবং ষড়যন্ত্রকারী আখ্যায়িত করে
এর সঙ্গে বহুসংখ্যক শ্রমিককে গ্রেপ্তার করা হয় যাঁরা এসব প্রতিবাদে অংশ নিয়েছিলেন
কংগ্রেস সদস্যরা ক্রেতাদের কাছে বিশেষত সুনির্দিষ্ট ঘটনার বর্ণনা করে সে বিষয়ে তাঁদের পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন
এ পর্যায়ে তাঁরা কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে বলেছেন এদের প্রতিষ্ঠান বিসিডব্লিউএস একটি সুনামধন্য ও শীর্ষ এনজিও যে প্রতিষ্ঠানটি ঢাকাভিত্তিক শ্রমিক অধিকার নিয়ে কাজ করছে
কংগ্রেস সদস্যরা নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদন উদ্ধৃত করে বলেছেন আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন বলেছে কমপক্ষে একজন বিসিডব্লিউএস কর্মচারীকে নির্যাতন করে তাঁর কাছ থেকে নিজের এবং এনজিওটির অন্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি ও প্রমাণাদি নেওয়া হয়েছে
কংগ্রেস সদস্যরা বিসিডব্লিউএসের নেতা তাঁদের পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেতাদের ব্যবস্থা নিতে বলেছেন
কংগ্রেস সদস্যরা চিঠিতে ক্রেতাদের অনুরোধ করেছেন বাংলাদেশে তাঁদের সরবরাহকারীদের কাছে শ্রমিক অধিকার প্রশ্নটি যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা জনসমক্ষে নিশ্চিত করতে হবে
নাসা গ্রুপ ও এনভয় গ্রুপকে দেওয়া বর্তমান সব আমদানি কাজ স্থগিত করতে হবে এবং ভবিষ্যতেও এদের কাছ থেকে কোনো পণ্য কেনা যাবে না যতক্ষণ না বিসিডব্লিউএসের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয় এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করতে হবে
আটক শ্রমিকনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিসিডব্লিউএস নেতাদের মুক্ত করে তাঁদের এনজিওর মর্যাদা ফিরিয়ে দিতে হবে
সামগ্রিক বিষয়ে যোগাযোগ করা হলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন মার্কিন কংগ্রেস সদস্যদের এমন চিঠির বিষয়টি তিনি ইতিমধ্যেই শুনেছেন এবং এ ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে
তবে তিনি দাবি করেন বাংলাদেশের বর্তমান সরকার বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা শ্রমবান্ধব সরকার
এই সরকারের আমলে মাত্র কয়েক দিন আগে পোশাকশ্রমিকদের মজুরি গড়ে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে
ফলে মানবাধিকার বা শ্রমিক অধিকারের বিষয়টি সরকার যে সর্বাধিক গুরুত্ব দিয়েছে তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে
যোগাযোগ করা হলে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল রাতে টেলিফোনে বলেন মার্কিন কংগ্রেস সদস্য ও যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশনের এএএফএ এজাতীয় কোনো চিঠি তিনি পাননি
চিঠি পেলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন
তবে কল্পনা আক্তার ও বাবুল আক্তার এবং তাঁদের সংগঠন বিসিডব্লিউএসের কর্মকাণ্ড বিষয়ে শ্রমমন্ত্রী বলেন এই এনজিওটির নিবন্ধন নেওয়া হয়েছিল নারীশ্রমিক-কর্মীদের স্বাস্থ্য ও তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনা বিষয়ে কাজ করার জন্য
তাদেরকে শ্রম অধিকার নিয়ে কাজ করতে অর্থাৎ কোনো ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হয়নি
কিন্তু তারা অনধিকারভাবে শ্রমিকদের উসকে দিয়ে মাঠে নামিয়েছে ভাঙচুর করিয়েছে
সরকারের কাছে এর কিছু ভিডিও ফুটেজও রয়েছে
মন্ত্রী আরও জানান মার্কিন কংগ্রেস সদস্য ও এএএফএর কোনো প্রতিক্রিয়া এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
এবার রুনির যৌন কেলেঙ্কারি ফাঁস!
আগের সংখ্যায় পাকিস্তানি ক্রিকেটারদের স্পট কেলেঙ্কারি ফাঁস করে বোমা ফাটিয়েছিল সাপ্তাহিক ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড
পত্রিকাটি জানিয়ে রেখেছিল পরবর্তী সংখ্যায়ও বোমা ফাটানোর মতো খবর নিয়ে আসবে তারা
সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ রোববার পত্রিকাটি ফাঁস করেছে ওয়েইন রুনির যৌন কেলেঙ্কারির খবর
ব্রিটিশ ট্যাবলয়েডটি জানায় গত বছর ওয়েইন রুনির স্ত্রী কলিন অন্তঃসত্ত্বা থাকার সময় যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক ছিল ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ওয়েইন রুনির! জেনি থমসন নামের ২১ বছর বয়সী এক যৌনকর্মী গতকাল শনিবার রাতে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কাছে একটি পাঁচ তারকা হোটেলে কয়েক মাস ধরে রুনির সঙ্গে যৌন সম্পর্ক চলার বিষয়টি স্বীকার করেছেন
জেনির দাবি স্ত্রী অন্তঃসত্ত্বা থাকার পরও অন্য নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রুনির মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছিল না
টাকার বিনিময়ে নিজের কাম-তৃষ্ণা মেটানোই তাঁর কাছে সব সময় বড় মনে হয়েছে
রুনির সঙ্গে ইংল্যান্ড দলের পার্টিতেও অংশ নিয়েছেন তিনি
দলের কয়েকজন ফুটবলারও তাঁদের এই মেলামেশা দেখেছেন
রুনির সঙ্গে পরিচয় ও ঘটনার বিবরণে জেনি বলেন গত বছরের জুনে ম্যানচেস্টার ২৩৫ ক্যাসিনোতে আমাদের সাক্ষাৎ হয়
সঙ্গীদের সঙ্গে ভিআইপি গ্যালারিতে আমি ছিলাম
সেখানে সতীর্থ রিও ফার্ডিন্যান্ডসহ কয়েকজনের সঙ্গে মদ খাচ্ছিলেন রুনি
তাঁরা কথা বলার জন্য আমাদের ডাকেন
একপর্যায়ে টয়লেটে সিগারেট খাওয়ার ভান করে আমাদের মধ্যে মোবাইল নম্বর বিনিময় হয়
তখনো রুনি জানতেন না আমার পেশা আসলে কী
জেনি বলেন কিছুক্ষণ পর রুনি আমার সঙ্গে একান্তে কথা বলার প্রস্তাব দেন
রাত তিনটার দিকে আমি ও আমার বান্ধবীরা ক্যাসিনো ছেড়ে আসার সময় রুনির একটি এসএমএস পাই
এসএমএসে তিনি আমার সঙ্গে যৌন সম্পর্ক করার প্রস্তাব দেন
বিনিময়ে অর্থ দিতে হবে জানালে রুনি লিখেন ঠিক আছে এসব নিয়ে সমস্যা হবে না
আমার বান্ধবীও যৌন সম্পর্ক করতে রাজি কি না জানতে চান তিনি
